বিয়ে করেছেন অলরাউন্ডার নাসির হোসেন

Share

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তার বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

নাসিরের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র। এছাড়া এই অলরাউন্ডার তার ফেসবুক পেজে স্ত্রীকে নিয়ে তিনটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন।

নাসিরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, নববধূর নাম তামিমা তাম্মি। পেশায় তিনি একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে।

এর আগে গত সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইন্সট্রাগ্রামে ছবি পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটি তিনি ডিলিট করে দেন। জানা গেছে, তামিমা তাম্মিই ছিলেন সেই তরুণী।

অনেকদন ধরে জাতীয় দলে অনিয়মিত নাসির হোসেন। ফিটনেসে উত্তীর্ণ হতে না পেরে ঘরোয়া লিগ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ পাননি তিনি।

তবে সদ্য অনুষ্ঠিত আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলসের হয়ে খেলেছেন তিনি। দলটির অধিনায়ক ছিলেন নাসির।

Related Articles

বিশ্বকাপে এবারের স্বপ্নসারথি

নরওয়ে শেষবার যখন ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল, তখন আরলিং হালান্ডের জন্মও হয়নি।...

ম্যাচের আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, নিউইয়র্কে উত্তেজনা

যুক্তরাষ্ট্রে চলমান ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখনই...

প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচেই বড় ধরনের অঘটনের জন্ম দিলো...

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...