ছিটকে গেলেন সাকিব

Share

প্রায় পুরো ম্যাচ চালকের আসনে থেকেও চট্টগ্রাম টেস্টে হেরে যাওয়া বাংলাদেশ খেল আরেকটি ধাক্কা। চোট থেকে সেরে না ওঠায় ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে সোমবার সাকিবের ছিটকে যাওয়ার খবর জানায়। বাঁহাতি এই অলরাউন্ডারের জায়গায় কারো নাম ঘোষণা করেনি তারা।

কুঁচকির চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব। দ্বিতীয় দিন বিকেলে নিজের বোলিংয়ে ফিল্ডিংয়ের সময় পায়ে টান লাগে তার। তখন ধারণা করা হয়েছিল, চোট কুঁচকির। পরে বিসিবি জানায়, বাঁ ঊরুতে চোট পেয়েছেন এই অলরাউন্ডার।

নতুন চোটে সাকিবকে নিয়ে জাগে শঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো, সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে তাকে পাচ্ছে না বাংলাদেশ।

তৃতীয় দিন থেকে আর মাঠে নামেননি সাকিব। হেরে যাওয়ার পর অধিনায়ক মুমিনুল হক বলেন, ম্যাচে সাকিবের অভাব অনুভব করেছেন তিনি। সেই ম্যাচে তবুও সীমানা দড়ির পাশে দাঁড়িয়ে সতীর্থদের পরামর্শ দিতে পেরেছিলেন তিনি। ঢাকায় তিনি দলের সঙ্গেই থাকছেন না।

বিসিবি জানিয়েছে জৈব সুরক্ষা বলয় ছাড়ছেন সাকিব। বিসিবির মেডিকেল বিভাগ তার চিকিৎসা চালিয়ে যাবে এবং অবস্থা পর্যবেক্ষণ করতে থাকবে।

আগামী বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...