আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে ৯৮০ হলুদ কার্ড দেখানো রেফারি

Share

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান জায়ান্ট অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। দলটির প্রথম ম্যাচে রেফারি হিসেবে দেখা গিয়েছিল ২০২২ বিশ্বকাপের ফাইনালের রেফারিকে। এবার দ্বিতীয় ম্যাচে রেফারি হিসেবে বেছে নেওয়া হয়েছে মিশরের সেরা রেফারি আমিন মোহামাদে ওমরকে। তিনি আবার পেশায় একজন আইনজীবীও বটে।

ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে ওমরের প্রথম অভিষেক ঘটে ২০১৭ সালে। তবে বিশ্বকাপের মত মঞ্চে এবারই প্রথমবার রেফারিং করছেন তিনি। দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিকের মধ্যকার ম্যাচে তার বিশ্বকাপ অভিষেক ঘটে। ওই ম্যাচেই প্রথমবারের মত থ্রো-ইনে ০৫ সেকেন্ড রুলস প্রয়োগ করতে দেখা গেছে তাকে। সেখানের ভালো পারফরম্যান্সে তিনি এবার আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পালন করবেন।

ওমরকে ধরা হয় মিশরের সেরা রেফারি এবং পুরো আফ্রিকা জুড়ে তার শক্ত হাতে ম্যাচ পরিচালনা করার বেশ সুনাম রয়েছে। মিশরের প্রিমিয়ার লিগে তার অভিষেক ঘটে ২০১৩ সালে।

আন্তর্জাতিক পর্যায়ে তিনি দ্যুতি ছড়ান ২০১৭ সালে। ২০১৯, ২০২১ ও ২০২৩ সালের আফ্রিকান কাপ অফ নেশন্সে রেফারিং করতে দেখা যায় তাকে। তিনি অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।

পেশাদার রেফারি হিসেবে পথ সুগম হওয়ার পরও তিনি তার আইনজীবী পেশাকে ছাড়েননি। যখন কোন খেলা থাকে না তখন তিনি আইনজীবী হিসেবে অনুশীলন করেন কোর্টে। এখনও পর্যন্ত ২৬৯টি ম্যাচ পরিচালনা করে ৯৮০টি হলুদ কার্ড দেখিয়েছেন এবং লাল কার্ড দেখিয়েছেন ২৫টি।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...