‘ভারতের স্কুলে যে সুবিধা, তা আমাদের জাতীয় দলেও নেই’

Share

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন আবার আলোচনায়। একসময় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সমান দক্ষতায় নজর কাড়া এই অলরাউন্ডার সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনালে অতিথি হয়ে এসে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা নিয়ে মন্তব্য করেছেন।

মঙ্গলবার রাতে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাসির বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়, ভারতের একটা স্কুলে যে সুযোগ-সুবিধা আছে, আমাদের জাতীয় দলে সেটিও নেই। সে অনুযায়ী বললে, বাংলাদেশ ভালো খেলে। তবে আরও ভালো খেলার সুযোগ ছিল, আমরা আরও ভালো করতে পারতাম। আশা করি, দল সবসময় ভালো খেলবে এবং দেশের সুনাম বয়ে আনবে।’

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে নাসির সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছেন। প্রায় দুই বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেললেও পুরোপুরি ছন্দ হারাননি। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৫ ম্যাচে করেছেন ২ হাজার ৬৯৫ রান, রয়েছে দুটি শতক ও ১৪টি অর্ধশতক। বল হাতে নিয়েছেন ৩৯ উইকেট।

জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো তাড়া করে নাসিরকে, ‘বাংলাদেশে সবই সম্ভব। সুযোগ-সুবিধা থাকলে অবশ্যই জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ, সামনে প্রিমিয়ার লিগ ও ডিপিএল খেলবো। শুধু বললেই তো হবে না, পারফর্ম করে জায়গা নিতে হবে। সেই চেষ্টা করবো।’

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...