ফুটবলে হামজা উন্মাদনা, অনলাইন টিকিটের চিন্তা বাফুফের

Share

প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরতেই দেশের ফুটবলে উন্মাদনা ফিরেছে। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ব্রিটেনপ্রবাসী এ ফুটবলারের অভিষেক হয়েছে। তবে দেশের ফুটবল ভক্তরা তাকিয়ে আছেন জুনের দিকে।

সব ঠিক থাকলে জুনে দেশের মাটিতে অভিষেক হবে হামজার। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ জুন প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন হামজা। অভিষেক হতে পারে কানাডাপ্রবাসী সামিত সোমকেও।

তাদের আগমণে ফুটবল ম্যাচে দর্শকে গ্যালারি শুধু ভরবে না ছাপিয়ে পড়বে এমন প্রত্যাশা বাফুফের। দর্শকদের কথা চিন্তা করে তাই অনলাইনে টিকিট বিক্রির পরিকল্পনা করছে ফেডারেশন।

বৃহস্পতিবার কম্পিটিশন কমিটির সভা শেষে আরামবাগ ক্লাবের সভাপতি ও কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। এজন্য স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে।’

টিকিটের দাম ঠিক না হলেও আসন বিন্যাস নিয়ে একটা ধারণা দিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার, ‘গ্যালারির (সাধারণ) জন্য আমরা ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করব। এছাড়া অন্য ক্যাটেগরি থাকবে। সমর্থকরা যেন খেলা দেখতে আসতে পারে এবং টিকিটের মাধ্যমে বাফুফের আয় হয়– দুই দিকই বিবেচনা করা হবে।’

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...