প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ার এশিয়া, রবি আজিয়াটা সিইওদের সাক্ষাৎ

Share

মালয়েশিয়ায় সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির দুই শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও আকাশপথ পরিবহন (এভিয়েশন) খাতে মালয়েশিয়ার নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদৎ স্বাধীন।

তিনি জানান, সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল।

সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো বিনির্মাণ এবং বিশেষ করে বাংলাদেশে দ্রুত ‘ফাইভ-জি’ (5G) নেটওয়ার্ক চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী ও আজিয়াটা প্রধানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বাংলাদেশে একটি টেকসই ও বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আজিয়াটা গ্রুপের সিইও।

শাহাদৎ স্বাধীন জানান, রবি আজিয়াটা প্রধানের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরপরই স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বখ্যাত উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ারএশিয়া গ্রুপের সিইও বো লিংগাম।

সাক্ষাৎকালে এয়ারএশিয়ার প্রধান বাংলাদেশের সম্ভাবনাময় এভিয়েশন খাতের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশে এয়ারএশিয়ার ব্যবসায়িক পরিধি সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন খাতের অবকাঠামোগত উন্নয়নে নতুন করে বিনিয়োগের বিষয়ে তাদের আগ্রহের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রীও তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...