মার্কিনিরা ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেও ব্যর্থ হয়েছে: ইরান

Share

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিনিরা বারবার হুমকি ও ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেও ব্যর্থ হয়েছেন।

তিনি মঙ্গলবার তেহরানে ইরানের সাংস্কৃতিক বিপ্লববিষয়ক সর্বোচ্চ পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন। খবর তাসনিম নিউজের।

রুহানি বলেন, হুমকি ও সর্বোচ্চ চাপ প্রয়োগ ব্যর্থ হয়েছে বলে আজ খোদ নিষেধাজ্ঞা আরোপকারীরাই বলতে বাধ্য হচ্ছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, জনগণের কঠোর প্রতিরোধ এবং সর্বোচ্চ নেতার দূরদর্শী দিকনির্দেশনায় আমরা কঠিন দিনগুলো অতিক্রম করে এসেছি।

হাসান রুহানি বলেন, নিষেধাজ্ঞা আরোপকারীরা এখন এ কথা অকপটে স্বীকার করছে যে, চলমান অচলাবস্থা দূর করার একমাত্র উপায় পরমাণু সমঝোতায় ফিরে আসা।

প্রেসিডেন্ট রুহানি বলেন, গত বছর করোনাভাইরাসের মারাত্মক প্রকোপের সময়ও ইরান কঠোর নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসকে সাফল্যের সঙ্গে একত্রে মোকাবিলা করেছে।

ইরানকে নতিস্বীকারে বাধ্য করার চেষ্টা করলেও তেহরান কখনও নতজানু হয়নি বরং উল্টো উন্নয়নের পথচলা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।

Related Articles

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে এক অস্বাভাবিক পদক্ষেপ নিতে...

ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির...

নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন বিরোধীদলীয় নেতা

সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস...