ফ্রান্সের অস্ত্র বিক্রির কারণে ইয়েমেন বিপর্যস্ত হয়ে উঠেছে: ইরান

Share

ফ্রান্স এবং তার মিত্র দেশগুলো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার কারণে ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে মানবিক সংকটাপন্ন ও বিপর্যস্ত একটি জনপদে পরিণত হয়েছে।

জেনেভায় জাতিসংঘের ইরানি মিশনে নিযুক্ত মানবাধিকার বিষয়ক কর্মকর্তা মোহাম্মাদ সাদাতি নেজাদ বৃহস্পতিবার এ কথা বলেছেন। এ কূটনীতিক বলেন, ইয়ামানের এই বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের মুখে নীতি-নৈতিকতার কথা মানায় না।

এর আগে গত বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ মানবাধিকার পরিষদে দেয়া বক্তৃতায় মানবাধিকার লঙ্ঘনের ইরানকে অভিযুক্ত করেছেন। ইরানে আটক ফ্রান্সের দ্বৈত নাগরিক ফারিবা আদেলখার মুক্তিও দাবি করেছেন তিনি।
২০১৯ সালে ৬০ বছর বয়সী আদেলখাকে ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করা হয়। ফ্রান্সের অভিযোগ নাকচ করে ইরানের কূটনীতিক মোহাম্মদ সাদাতি বলেন, মানবাধিকার ইস্যুতে ফ্রান্স এমন কোনও অবস্থান নেই যে, তারা ইরানের সমালোচনা করতে পারে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স এবং জার্মানি ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয়ের দেশে পরিণত করেছে। তারা সেখানে রীতিমতো যুদ্ধাপরাধ করেছে।

Related Articles

মজুদ কমায় দ্রুত অস্ত্রের উৎপাদন বাড়ানোর তাগিদ পেন্টাগনের

ইরানের সঙ্গে সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্রসহ নানা সামরিক সরঞ্জামের মজুদ কমে যাওয়ায় অস্ত্র...

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

এক সময় গোটা বিশ্ব সব মানুষের ছিল। মানুষ ঘুরে বেড়াতো এক অঞ্চল...

মার্কিন ভিসায় বড় পরিবর্তনের আভাস

মার্কিন ভিসাব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। চাকরি হারানো বিদেশি কর্মীদের নতুন...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...