ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা

Share

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাসের কাছে সোমবার আবারও দুটি রকেট আঘাত হেনেছে।

কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাসসহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। খবর রয়টার্সের।

ইরাকের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় গ্রিনজোন সীমানার মধ্যে দুটি রকেট আঘাত হানে। এতে কয়েকটি স্থাপনার ক্ষতি হলেও হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই রকেট হামলার দায় স্বীকার করেনি। দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরের কাছে আঘাত হানে।

এ দপ্তরটি মার্কিন কূটনৈতিক মিশনের খুব কাছে অবস্থিত। অন্য রকেটটি গ্রিনজোনের আবাসিক এলাকার কাছে গিয়ে পড়ে এবং সেখানে বহুতল ভবনের একটি পার্কিং কমপ্লেক্স রয়েছে।

এর একদিন আগে ইরাকের আল-বালাদ সামরিকঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত একজন সামরিক ঠিকাদার আহত হন।

Related Articles

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে এক অস্বাভাবিক পদক্ষেপ নিতে...

ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির...

নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন বিরোধীদলীয় নেতা

সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস...