ভারত থেকে আরো এক মিলিয়ন ডোজ পেল নেপাল

Share

ভারত থেকে করোনা (কভিড-১৯) ভ্যাকসিনের আরো এক মিলিয়ন ডোজ পেয়েছে নেপাল। রবিবার নেপালে এই টিকা পাঠানো হয় বলে জানা গেছে ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে। এর আগে ভারত দেশটিকে এক মিলিয়ন করোনার টিকা উপহার হিসেবে পাঠিয়েছিল।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কভিশিল্ড পুনেভিত্তিক সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) তৈরি করছে। আর সেই টিকার চালান বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিমান রবিবার বিকেলে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক মন্ত্রী হৃদয়েশ ত্রিপাঠি বৃহস্পতিবার রয়টার্সকে বলেছিলেন, সরকার করোনাভাইরাসের টিকা প্রতি ডোজ ৪ ডলারে কিনছে। তিনি আরো বলেন, আমরা ভালো দামে কিনছি। ভ্যাকসিন কেনার এই সুযোগটি আমাদের হারানো উচিত হবে না।

এদিকে, নেপাল সরকার সেরামের তৈরি ভ্যাকসিনের মোট দুই মিলিয়ন ডোজ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে নেপালকে ভারত কভিডশিল্ড ভ্যাকসিনের এক মিলিয়ন ডোজ উপহার দিয়েছিল। নেপাল সরকার এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, সুরক্ষা কর্মী এবং সাংবাদিকদের ওপর ভ্যাকসিন প্রদান শুরু করেছে।

শুধু নেপালই নয়, বেশ কয়েকটি দেশকে করোনার ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত। সার্বিয়া ও মালদ্বীপেও করোনার ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের আওতায় এসব ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত। এক লাখেরও বেশি করোনা ভ্যাকসিনের ডোজ মালদ্বীপে পাঠিয়েছে ভারত। এরপর সার্বিয়াও পেয়েছে দেড় লাখ টিকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Related Articles

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে এক অস্বাভাবিক পদক্ষেপ নিতে...

ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির...

নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন বিরোধীদলীয় নেতা

সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস...