হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে বুধবারের মধ্যে চুক্তি হতে পারে

Share

হরমুজ প্রণালি আবার চালু করতে বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এর মধ্য দিয়ে বিশ্বে জ্বালানি দামে স্থিতিশীলতা আসবে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেন, “আমরা ইরানিদের সঙ্গে আলাপ করছি। আমি মনে করি, আজ (মঙ্গলবার) কিংবা আগামীকালের (বুধবার) মধ্যে হরমুজ চালু করতে একটি চুক্তিতে পৌঁছতে পারি এবং এই সংঘাতেও আরও স্থিতিশীল অবস্থার দিকে যেতে পারি।”

সাক্ষাৎকারে বেসেন্টকে প্রশ্ন করা হয়, এই চুক্তির মাধ্যমে ইরানকে হরমুজে জাহাজ চলাচলের জন্য টোল নিতে দেওয়া হবে কি না? জবাবে তিনি বলেন, “আমি মনে করি স্বাধীনভাবেই জাহাজ চলাচল করতে পারবে।”

বেসেন্টের এই কথার আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন যে, কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে যেতে পারে। ইরানে নতুন করে ব্যাপক পরিসরে হামলা চালানোর পরিকল্পনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প একথা বলেছিলেন।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনা চলার কথা অস্বীকার করেছে। এমনকি মঙ্গলবার হরমুজে একটি জাহাজে প্রজেক্টাইলও আঘাত হেনেছে।

ইরানের সঙ্গে হরমুজ খোলা নিয়ে একটি চুক্তি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হতে পারে এমন একটি ইতিবাচক সম্ভাবনা দেখছেন স্কট বেসেন্ট। কারণ, বর্তমানে ওই জলপথে শত শত পণ্যবাহী জাহাজ আটকে আছে বা বের হওয়ার অপেক্ষায় আছে। চুক্তি হলে সেগুলো চলাচল করতে পারবে।

তিনি বলেন, “গত কয়েকদিন ধরে সেখানে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকার পরও, আমরা বেশ কয়েকটি জাহাজকে বেরিয়ে আসতে দেখেছি। তাই জেনে রাখুন, আমি আশা করি জ্বালানির দাম আবার কমে স্বাভাবিক হয়ে আসবে, যা আমি আগেই বলেছি- গোটা বিশ্বের জন্যই ভালো হবে।”

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...