ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লীগ

Share

ইরানের উপসাগরীয় আরব দেশগুলো এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে (কেআরআই) চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটির মতে, এসব হামলার উদ্দেশ্য হলো আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করা, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে দেওয়া।

শনিবার এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি বলেন, কুর্দিস্তান অঞ্চল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা ছিল ‘অপরাধমূলক ও বেপরোয়া’।

তিনি অভিযোগ করেন, বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতে ইরানের ক্রমবর্ধমান হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এটি এমন একটি আগ্রাসী আচরণের বহিঃপ্রকাশ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফাহমি বলেন, ‘যেকোনো আরব দেশের ওপর হামলা পুরো আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপর হামলার শামিল।’

তিনি ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করতে, সমুদ্রপথের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি থেকে বিরত থাকতে এবং আলোচনার টেবিলে ফিরে এসে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।

এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তু হয়।

এ হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান। তবে এর আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে দেশটি।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...