আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পরই প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি

Share

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সমাহিত করার পরই প্রতিশোধ নেওয়ার বার্তা দিলেন ছেলে মুজতাবা খামেনি।

বাবার ‘পবিত্র রক্তের বদলা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “প্রতিশোধ আমাদের জাতির আকাঙ্ক্ষা।”

শনিবার আল জাজিরা লিখেছে, আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মত বার্তা দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা।

এক দিন আগেই আয়াতুল্লাহ আলি খামেনিকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে হযরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলেছে সপ্তাহ ধরে। দাফনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মুজাতাবা খামেনি।

আলি খামেনির দাফন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল গত মার্চে। কিন্তু সেসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকায় তা স্থগিত করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে মুজতাবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়।

একই হামলায় মুজতাবাও গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তাকে এ পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। এমনকি বাবা ও স্ত্রীর জানাজায় তিনি অনুপস্থিত ছিলেন।

Related Articles

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়: ফিলিস্তিনি রাজনীতিবিদ

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) আর কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক ক্রীড়া...

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘অস্বাভাবিক মাত্রার’ দাবানল

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক ফনতেনব্লো (Fontainebleau) বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে...

জোটের শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে যমুনায় বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর...

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেফতার...