২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে ব্রাজিলের এমন প্রত্যাবর্তন

Share

বিশ্বকাপ যেন বিভিন্ন রেকর্ডের পসরা সাজিয়ে বসে সবসময়েই। ব্রাজিল ও জাপানের মধ্যকার দ্বিতীয় নকআউট রাউন্ডের ম্যাচেও দেখা গেল বিভিন্ন রেকর্ড। এবার দীর্ঘদিন পর এক রেকর্ডকে আবার নতুন করে লিখলো ব্রাজিল।

বিশ্বকাপে নকআউট রাউন্ডে প্রথমে গোল খেয়ে ২০০২ সালের পর কোনো ম্যাচ জিতেনি ব্রাজিল। শেষবার ইংল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও জিতেছিল ব্রাজিল।

আজকে জাপানের বিপক্ষেও প্রথমে পিছিয়ে পড়ে কার্লো আনচেলত্তির দল। পরে দ্বিতীয়ার্ধে কাসেমিরো গোল করে সমতায় ফেরান। এবং ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে মার্টিনেলির গোলে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল।

ফলে ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটপর্বে পিছিয়ে পড়েও জেতার রেকর্ড গড়লো ব্রাজিল।

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে ব্রাজিলের নায়ক ছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে সোমবার জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে নির্ধারক গোলটি করেন এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে আবেগাপ্লুত মার্টিনেল্লি বলেন, জাতীয় দলের সাফল্যে অবদান রাখতে পেরে তিনি ভাষাহীন, ‘ব্রাজিলের মানুষদের যোগ্যতা অর্জনের আনন্দে উচ্ছ্বসিত দেখতে পেয়ে আমার হৃদয়ের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার পরিবার, আমার স্ত্রী, বাবা-মা, বন্ধুদের মুখে হাসি দেখে আমি কী অনুভব করছি, তা ব্যাখ্যা করতে পারছি না। এখনও যেন বিশ্বাসই হচ্ছে না। হয়তো কিছু সময় পর বিষয়টা পুরোপুরি উপলব্ধি করতে পারব।’

আর্সেনালের এই তারকা এদিন নিজের পরিচিত উইঙ্গারের ভূমিকায় নয়, বরং মিডফিল্ডে খেলেন। ম্যাচ শেষে জানালেন, কোচ কার্লো আনচেলত্তি তাকে কী নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেন, ‘অবশ্যই, আমি এই পজিশনে খুব বেশি খেলি না। তবে কোচ আমার সঙ্গে কথা বলেছেন, কীভাবে মাঝমাঠের কেন্দ্রীয় ভূমিকায় খেলতে পারি। সেটা উইং হোক বা মাঝখান—যেখানেই খেলি না কেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব ব্রাজিলকে সাহায্য করার।’

এখন ব্রাজিল অপেক্ষায় রয়েছে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর। শেষ ষোলোর সেই লড়াই অনুষ্ঠিত হবে আগামী রোববার।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...