সৌদি যুবরাজের স্বপ্নের বলি হলেন হতভাগ্য শ্রমিক

Share

আগামী ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছে সৌদি আরব। প্রায় এক দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক এই আসরের জন্য স্টেডিয়াম বানাচ্ছে দেশটি। এমনই একটি স্টেডিয়ামে কাজ করার সময় বিদেশি একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

নিহত ওই শ্রমিকের নাম মুহাম্মদ আরশাদ। তিনি আল খোবারে আরামকো স্টেডিয়ামে নির্মাণকাজ করার সময় ওপর থেকে পড়ে যান। এতে তার মৃত্যু হয়। এ ঘটনা ঘটেছে গেল ১২ মার্চ।

আরশাদ পাকিস্তানের নাগরিক। বেলিজিয়ামভিত্তিক বহুজাতিক নির্মাণ প্রতিষ্ঠান বেসিক্স গ্রুপ আরশাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাদেরই একটি প্রতিষ্ঠান ওই স্টেডিয়ামের নির্মাণকাজ চালাচ্ছে।

বিশ্বকাপ আয়োজনের মতো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এমন অভিলাসী পরিকল্পনা বাস্তবায়নে এই প্রথম কোনো নির্মাণ শ্রমিকের মৃত্যু হলো।

সৌদি আরবের মানবাধিকার রেকর্ড ও অভিবাসী শ্রমিকদের প্রতি দেশটির আচরণ বিবেচনায় অধিকার গ্রুপগুলো সেখানে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের বিরোধিতা করেছিল। যদিও শেষ পর্যন্ত তাদের বিরোধিতা ধোপে টেকেনি।

Related Articles

বাংলাদেশি বৃদ্ধকে ফেরত দেয়ার দাবিতে ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তমিজ উদ্দিন নামের এক...

একটি চক্র সুপরিকল্পিতভাবে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল...

বাংলাদেশি ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদের মোহনা থেকে বাংলাদেশি তিন...

জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে জ্বালানি বিভাগের ব্যাখ্যা

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি...