পাওনা টাকা আনতে গিয়ে শ্রমিক খুন

Share

পাওনা টাকা আনতে গিয়ে মো. আবুল কালাম আজাদ নামে (২৩) এক শ্রমিক খুন হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার ধামরাইয়ে আরিচা এলাকায় মহাসড়কের পাশে কয়লার ডাম্পিং জোন থেকে ওই কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

আবুল কালাম আজাদ ধামরাই উপজেলার বাথুলী গ্রামের বাসিন্দা মো. কানা বাবুল হোসেনের ছেলে। তিনি ধামরাই উপজেলার বালিথা এলাকার একটি কারখানার শ্রমিক ছিলেন।

ওই শ্রমিকের সহকর্মীরা জানান, সোমবার রাত সাড়ে ৮টায় কারখানা ছুটি হয়। এরপর তিনি বালিথা বাথুলী বাজার বাসস্ট্যান্ডে তার পিতার ব্যবসা প্রতিষ্ঠানে দেখা করতে আসেন। রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাওনা টাকা আদায়ের কথা বলে পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যান ওই কারখানা শ্রমিক আবুল কালাম আজাদ।

গভীরে রাতেও তিনি বাড়িতে ফিরে না আসলে তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। সকালে পথচারীরা আবুল কালাম আজাদের লাশ দেখতে পান।এরপর তার পরিবার ও পুলিশকে বিষয়টি অবহিত করেন তারা।

আবুল কালাম আজাদের পিতা কানা বাবুল জানান, আমার সন্দেহ হয়- ওরা আমার ছেলেকে টাকা না দিয়ে খুন করে এ স্থানে গাড়িতে লাশ ফেলে রেখে গেছে। আমি খুনিদের ফাঁসি চাই।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...