অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব- কাদের মির্জা

Share

‘আমি সাহস করে সত্য কথা বলব। আমি অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। গ্রেপ্তার হলে জেলে থাকব, মেরে ফেললে কবরে থাকব।’ নোয়াখালীর বসুরহাটের মেয়র কাদের মির্জা গতকাল বৃহস্পতিবার হরতাল পালন শেষে নেতাকর্মীদের সামনে এ বক্তব্য দেন। এ সময় তিনি তাঁর অবস্থান থেকে সরে না এসে আরো কঠিন পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে কাদের মির্জা আধাবেলা এই হরতালের ডাক দিয়েছিলেন। একই দাবিতে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার স্থানীয় থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন বসুরহাটের মেয়র।

এর আগে কোম্পানীগঞ্জে গতকাল আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। হরতালের কারণে বন্ধ ছিল উপজেলামুখী সব ধরনের যান চলাচল। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন কাদের মির্জার কর্মীরা। সকাল সাড়ে ৬টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বসুরহাট বাজারে ঝটিকা মিছিল বের করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কাদের মির্জা বলেন, ‘যে সত্য কথা বলা শুরু করেছি, তা বলে যাব। যদি বহিষ্কার করা হয়, আমি বঙ্গবন্ধুর কথা বলব, আওয়ামী লীগ করব, আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলব।’

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...