খালে ভ্যানচালকের অর্ধগলিত লাশ

Share

বরিশাল সদর উপজেলার খাল থেকে ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় উপজেলার শোলনা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম শিব সোম। তিনি অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

বন্দর থানার ওসি এসএম জাহিদ-বিন-আলম জানান, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি সপ্তাহখানেক আগে দুর্ঘটনায় খালে পড়ে মারা যেতে পারেন। ওই খালে কচুরিপানা থাকায় ওই ব্যক্তিকে কেউ দেখতে পায়নি।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মৃতদেহ ও একটি অটোভ্যান উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, শিবু সোম মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...