কালকিনিতে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলচালক নিহত

Share

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ দুপুর ১২টার দিকে কালকিনি উপজেলা সিডিখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম শরীফ (১৯) বরিশাল জেলার মুলাদী উপজেলার মালেরহাট গ্রামের জাহাঙ্গীর শরীফের ছেলে ও আহত জাহিদুল ইসলাম (২০) একই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের মুলাদী থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুরের কালকিনি আসছিলেন রফিকুল ও জাহিদুল। কালকিনি-ভুরঘাটা সড়কের সিডিখান এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছিরউদ্দিন মৃধা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহত অপরজনের অবস্থা গুরুতর।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...