ভালোবাসা দিবসে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা থানার ওসির

Share

আজ পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। নানা আয়োজনে দিনটি উদযাপন হচ্ছে সারাদেশে। ব্যতিক্রমী এক উদ্যোগে বিশেষ এই দিনটি পালন করছেন মানিকগঞ্জের ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে তার থানায় আসা সেবা গ্রহিতাদের হাতে ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। একইসাথে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে থানার কনস্টেবল থেকে সকল স্টাফদের।

থানা ক্যাম্পাসেই অবস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানাসহ তার কার্যালয়ের সকল স্টাফদেরও জানানো হয়েছে এই শুভেচ্ছা।

জাতীয় পরিচয়পত্র হারিয়েছে বলে রোববার দুপুরে ঘিওর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করতে যান উপজেলার কুস্তা গ্রামের শারমীন আক্তার। জিডি হওয়ার পর ওসি তার হাতে একটি গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বিষয়টি তার কাছে খুবই অপ্রত্যাশিত হলেও চমকিত হয়েছেন তিনি।

জমি সংক্রান্ত সমস্যা নিয়ে থানায় অভিযোগ করতে গিয়েছিলেন বাহাদুরপুর গ্রামের দুদু মিয়া। তাকেও ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...