ফেসবুকে স্ট্যাটাস ভাইরাল, ইউএনওকে বদলি

Share

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে বদলি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর তাকে বদলি করা হয় বলে অভিযোগ উঠেছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বদলির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে বৃহস্পতিবার সকালে রাফে মোহাম্মদ ছড়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হলে আশুগঞ্জে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করা হয়।

ওই পোস্টে দাবি করা হয়, গত ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার ঘটনায় সম্পৃক্ত ছিলেন। এ অভিযোগকে কেন্দ্র করে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজন এবং স্থানীয় নাগরিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে ইউএনও রাফে মোহাম্মদ ছড়া দাবি করেন, ঘটনার সময় তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেদিন রাতে দায়িত্ব পালন করলেও কোনও ধরনের গুলির ঘটনা ঘটেনি।

তার ভাষ্য, বিষয়টির সাক্ষী হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন। তিনি বলেন, মেঘনায় অবৈধ বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত একটি মহল আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আশুগঞ্জ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য।
Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...