কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

Share

ঢাকার কাঁঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে তিন ফার্নিচার শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাততলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তাদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ ও পারভেজের শরীরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের মধ্যে রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে বার্ন ইউনিটের অবজারভেশনে (পর্যবেক্ষণে) রাখা হয়েছে।

তারা তিনজনই পান্থপথের একটি ফার্নিচার দোকানে কাজ করেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাজিব জানান, রাতে কাজ শেষে তারা কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ওই সাততলা ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। তখন জমে থাকা গ্যাস থেকে সেপটিক ট্যাংকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা তিনজনই গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ তিন যুবককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। একজন আইসিইউতে রয়েছেন।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...