ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালক ও যাত্রীর

Share

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী দুর্ঘটনা ও মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোড়গ্রামের আব্দুল কাদেরের ছেলে অটোরিকশাচালক আব্দুর রউফ রাসেল (৩৩) ও যাত্রী একই ইউনিয়নের বেলোহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে সমাজসেবা ডেকোরেটরের মালিক মুক্তার হোসেন (৩৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিকশাচালক রাসেল যাত্রী মুক্তারকে নিয়ে চৌমুহনী থেকে দুপচাঁচিয়া সদরে আসছিলেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় নওগাঁ থেকে বগুড়াগাড়ী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-৬৮৫১) তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝখানে পড়ে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশাচালক ও যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে।

Related Articles

আর্জেন্টিনার খেলা ঘিরে ভূরিভোজের নামে অভিনব কায়দায় চাঁদাবাজি

পাবনায় আর্জেন্টিনা ফুটবল দলের খেলা উপলক্ষে নৈশভোজের খরচের টাকা জোগাড় করতে অভিনব...

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

পাবনার ঈশ্বরদীতে ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বড়ি উদ্ধারের সাড়ে পাঁচ ঘণ্টা পর...

দুর্বল হয়েছে লঘুচাপ, তবে বৃষ্টি থাকবে আরও কয়েক দিন

ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও ওই এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ‘দুর্বল হয়ে লঘুচাপে...

৬ বিভাগে ভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

দেশের ৬ বিভাগে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস...