ভালুকায় ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় নিহত ২

Share

ময়মনসিংহের ভালুকায় ডাব বোঝাই পিকআপ অপর একটি ট্রাকের পিছনে ধাক্কার ঘটনায় ওই পিকআপ মালিক ও ড্রাইভার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ডাব বোঝাই একটি পিকআপ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার কাঠালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচরে গিয়ে পিকআপের মালিক নেত্রকোনা সদরের দুঘাটি গ্রামের চান মিয়ার ছেলে এমরান (২৬) ও ড্রাইভার নেত্রকোনা সদরের সনোরা গ্রামের সদর আলীর ছেলে কাউসার (২৫) ঘটনাস্থলেই মারা যান।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে লাশ দুইটি মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

৬ বিভাগে ভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

দেশের ৬ বিভাগে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস...

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা...

পাগলা মসজিদের দানবাক্স থেকে মিললো ১৫ কোটি ৯০ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৫ কোটি...