কক্সবাজার সমুদ্র সৈকতে আকস্মিক শক্তিশালী টর্নেডোর আঘাত

Share

কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো আঘাত হেনেছে। এ সময় সৈকতে পর্যটকদের বসার স্থান শতাধিক ছাতা-চেয়ার উড়ে তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ছাতা-চেয়ার।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডো আঘাত হানে।

স্থানীয় বিচকর্মী মাহাবুব জানান, শুক্রবার দুপুরে সৈকতে যখন পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে, ঠিক তখনই হঠাৎ আকস্মিকভাতে টর্নেডো আঘাত হানে। তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী টর্নেডো ততক্ষণে সৈকতের কিটকট উড়িয়ে নিয়ে যায়। এ সময় সৈকতে অবস্থানরত পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। পৌনে ৩টার দিকে এটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...