সোনার দামে ‘নতুন’ নিয়ম আসছে

Share

দেশের বাজারে মূল্য সংযোজন কর (ভ্যাট), মজুরিসহ সোনার অলংকারের দাম নির্ধারণের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। চলতি মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সেটি হলে ২২ ক্যারেট বা ভালো মানের এক ভরি সোনার দাম প্রায় ৮০ হাজার টাকায় পৌঁছে যাবে।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম ৭২ হাজার ৬৬৬ টাকা। প্রতি গ্রামের দাম ৬ হাজার ২৩০ টাকা। তার সঙ্গে ২৫০ টাকা মজুরি যোগ হবে। মজুরিসহ প্রতি গ্রাম সোনার দাম হয় ৬ হাজার ৪৮০ টাকা। তার ওপর ৫ শতাংশ ভ্যাট ধরলে প্রতি গ্রামের দাম হবে ৬ হাজার ৮০৪ টাকা। এভাবে এক ভরির সোনার অলংকারের দাম দাঁড়াবে ৭৯ হাজার ৩৬১ টাকা।

রাজধানীর একটি কনভেনশন হলে গত বুধবার জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অতিরিক্ত সাধারণ সভা হয়। এতে সমিতির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতা এবং সাধারণ জুয়েলার্স ব্যবসায়ীরা অংশ নেন।

Related Articles

নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক, কার্যকর হবে ২ অগাস্ট থেকে

প্রায় দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি ঘোষণার এক...

১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে...

‘সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে...

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনা অর্থায়ন

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণে চীনের কাছ...