ব্র্যাকের ১৩৫০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

Share

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে বন্ড ছেড়ে একহাজার ৩৫০ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বন্ড ছেড়ে তোলা টাকা দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ক্ষুদ্র ঋণের কার্যক্রম বাড়াবে।

বন্ডের প্রতি ইউনিটের দাম হবে এক কোটি টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন এই বন্ড কিনতে পারবে।

এর মেয়াদ হবে দেড় বছর থেকে ৫ বছর। এটি নন কনভার্টেবল, অর্থাৎ বন্ডকে শেয়ারে রূপান্তর করা যাবে না।

এই বন্ডের টাকা তুলতে কোনো জামানত জমা দেওয়া হয়নি। এটি হবে জিরো কুপন বন্ড।

বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে এমটিবি ক্যাপিট্যাল লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে আছে আরএসএ ক্যাপিট্যাল ।

Related Articles

সবজির বাজারেও অস্বস্তি, ক্রেতাদের হাঁসফাঁস

মাছ-মাংসের চড়া দামের পর রাজধানীর সবজির বাজারেও তৈরি হয়েছে চরম অস্বস্তি। হু-হু...

দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ আরও বেড়ে ৩৭ দশমিক ৩৪...

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একসঙ্গে...

মার্জিন বিধিমালার সংশোধনী কার্যকর

দেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে বহুল আলোচিত ‘মার্জিন...