পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ ইস্যুতে দিয়া মির্জার পূর্বের মন্তব্য ভাইরাল

Share

দীর্ঘ বিরতির পর বলিউডে ফিরছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। তার কামব্যাক সিনেমার নাম ‘আবির গুলাল’। এতে তার বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে। ছবিটি আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা। একদিকে যেমন দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, অন্যদিকে অনলাইনে বিতর্কও উঠেছে। অনেকেই দাবি করছেন, পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের সুযোগ দেওয়া উচিত নয়।

শোনা যাচ্ছে, নির্মাতারা ফাওয়াদের এই ছবির মুক্তির দিন পিছিয়ে দিচ্ছেন। এরই মধ্যে ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী দিয়া মির্জার একটি সাক্ষাৎকার।

সম্প্রতি নিউজ১৮ শোতে দেওয়া দিয়া মির্জা এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, শিল্পকে কখনই ঘৃণার সঙ্গে মেলানো উচিত নয়। বরং তিনি চান, ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে আরও বেশি সংখ্যক যৌথ প্রজেক্ট হোক।

দিয়া আরও বলেন, ‘এটা একধরনের রাজনৈতিক প্রশ্ন। কিন্তু আমি সবসময়ই বিশ্বাস করি, শিল্প এবং খেলা- এই দুই মাধ্যমই শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। ঘৃণার সঙ্গে এগুলোকে মেলানো একেবারেই উচিত নয়। এটা খুব ভালো যে ফাওয়াদ আবারও পর্দায় ফিরছে। আমি আশা করি, এর ফলে ভবিষ্যতে আরও অনেক যৌথ উদ্যোগের সুযোগ তৈরি হবে।’

আজ বলিউড হাঙ্গামা জানিয়েছেন, দিয়ার এই সাক্ষাৎকারটি জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার আগেই নেওয়া হয়েছিল। ফলে তার মন্তব্যটি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নয়।

এদিকে বুধবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক স্টোরিতে পাহেলগামে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার জন্য দুঃখ প্রকাশ করেন ফাওয়াদ খান। তিনি লিখেছেন, ‘পেহেলগামে হামলার খবরে গভীরভাবে দুখিত আমি। এই ভয়াবহ ঘটনার শিকারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময় তাদের পরিবারের জন্য প্রার্থনা করি আমরা।’

ফাওয়াদ খান এর আগেও বলিউডে তিনটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন- ‘খুবসুরাত’ (২০১৪), ‘কাপুর অ্যান্ড সন্স’ (২০১৬), এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (২০১৬)। প্রতিটি ছবিতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল, বিশেষ করে ভারতীয় দর্শকদের মধ্যে তাঁর বিপুল জনপ্রিয়তার কারণে। সূত্র: বলিউড হাঙ্গামা।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...