শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

Share

নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন।

জানা গেছে, শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে তিনি তার পদত্যাগপত্র তুলে দেন।

এদিকে, শিল্পকলা একাডেমির সচিব জানিয়েছেন এই পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার তার নেই। বিষয়টি গ্রহণের দায়িত্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের।

পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে বলেন, “শিল্পকলার সচিব হিসেবে আমি শুধু এটি হাতে নিয়েছি, তবে শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি।”

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...