প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই

Share

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে বলে তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।

উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
Related Articles

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ধর্মীয় সম্প্রদায়ের অবদান আছে বললেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় সম্প্রদায়ের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায়...

সৌদিতে ১৬ বাংলাদেশি নিহত: শোকস্তব্ধ নওগাঁর গন্ডগোহালী

নওগাঁর আত্রাই উপজেলার মোহন সাত বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন পরিবারের সচ্ছলতার...

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়াল

দেশে ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ৭২৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে...

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা...