টিকাদান প্রস্তুতি ‘এ’ মানের

Share

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা দেওয়ার প্রস্তুতি ‘এ’ মানের। কাল দেশের ১ হাজার ৫টি হাসপাতালে করোনার টিকা দেওয়া হবে। আজ শনিবার দুপুর পর্যন্ত ৩ লাখ ২৮ হাজার মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। আজ পর্যন্ত সুরক্ষা অ্যাপ চালু হয়নি।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, টিকা দেওয়ার প্রস্তুতি ‘এ’ মানের। ১০০–এর মধ্যে ৭৫ নম্বর পেলে এ মানের হয়।

আগামীকাল সারা দেশে টিকা কর্মসূচির সার্বিক পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে জানানোর জন্য এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে অধিদপ্তরের দুজন অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, ঢাকা শহরে ৫০ টি হাসপাতালে ও ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে কাল টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী কাল সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রথম পর্যায়ে ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। এ পর্যন্ত মাত্র ৩ লাখ ২৮ হাজার মানুষ নিবন্ধন করেছেন। নিবন্ধনের হার কম। তা ছাড়া নিবন্ধন অ্যাপও চালু হয়নি। এ পর্যন্ত যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের অনেকেই জানেন না কবে তাঁরা টিকা নিতে পারবেন। টিকা নেওয়ার ব্যাপারে প্রচার–প্রচারণাও কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Related Articles

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি  জাদুঘর...