হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দাবি ট্রাম্পের

Share

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, এই নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র বজায় রাখবে। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।

ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার বিশ্বাস, আমরা এটি বজায় রাখব।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সবাই ‘স্টিলের দেয়াল’ হিসেবে অভিহিত করছে এবং ‘এ বিষয়ে ইরানের কিছুই করার নেই’।

এর আগে ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে ট্রাম্পের সর্বশেষ এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, হরমুজ প্রণালিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের বিরোধ এবং জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে ট্রাম্পের এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...