জমির বিরোধে চাচাকে খুন

Share

কুমিল্লার বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাদের হাতে খুন হয়েছেন শাহজাহান (৫৫) নামে এক ব্যাক্তি। শনিবার দিবাগত রাতে বরুড়া উপজেলার আদ্রা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরুড়া উপজেলা আদ্রা গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে জড়ায় শাহজাহান ও তার ভাতিজা শরিফ। এ নিয়ে শনিবার রাতে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শরিফ ও তার ভাইয়েরা মিলে শাহজাহানকে মারধর ও ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়।

বরুড়ার আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বলেন, জমির মাপ নিয়ে শাহজাহান ও তার ভাই সোলেমানের সঙ্গে বিরোধ চলছিলো। এ নিয়ে সালিস হওয়ার কথা ছিলো। গতরাতে হঠাৎ শাহজাহানের সঙ্গে সোলেমানের ছেলেদের সাথে মারামারির ঘটনা ঘটে। পরে শাহজাহান মারা যান।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Related Articles

আরাকান আর্মির ফাঁদে পাহাড়ি তরুণ-যুবকরা, গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডেকেট

আরাকান আর্মির ফাঁদে পড়ছেন পাহাড়ি তরুণ-যুবকরা। নতুন স্বাধীন দেশে লোভনীয় চাকরির আশ্বাসে...

একবার উচ্ছেদ হওয়ার পরও কি আবারও আমাদের ঘর ছাড়তে হবে

বাড়ির উঠানে পাশাপাশি দুটি কবর। একটি মায়ের, আরেকটি ভাইয়ের। কবর দুটির দিকে...

৪২ বছরের রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধতা, কার্যত অচল চট্টগ্রাম

টানা অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে স্মরণকালের...

৬ বিভাগে ভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

দেশের ৬ বিভাগে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস...