অর্ধশতাধিক হলে মুক্তি পেল ‘পাগলের মতো ভালোবাসি’

Share

করোনার কারণে নতুন সিনেমা মুক্তির সংখ্যা একেবারে কমে গেছে। প্রেক্ষাগৃহগুলো চলছে পুরাতন সিনেমা। আজ ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেল শাহীন সুমন পরিচালিত আসিফ নূর ও অধরা খান অভিনীত নতুন সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’।

২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার শুটিং। শেষ হতে লেগে যায় চার বছর। গেল বছর মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তখন করোনা সংক্রমণে সিনেমা হল বন্ধ হওয়ায় মুক্তি সম্ভব হয়নি। ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে এসেছিলেন অধরা খান। ইতিমধ্যে নায়ক ও মাতাল দুই সিনেমা মুক্তি পেয়েছে। এবার তার ক্যারিয়ারে প্রথম সিনেমাটি মুক্তি পেল।

অধরা বলেন, আমি চেয়েছিলাম আগেই সিনেমা আসুক। কারণ প্রথম সিনেমার সঙ্গে সবার ইমোশন মিশে থাকে। কিন্তু নানা জটিলতা ও করোনা ইস্যুর কারণে সম্ভব হয়নি। আনন্দের বিষয়, ফাইনালি দর্শক সিনেমাটি পেতে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাই, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

জানা গেছে, দেশের প্রায় অর্ধশতাধিক সিনেমা হলে ছবিটি পেয়েছে।

Related Articles

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস  ও টরন্টোর পর এবার লন্ডনে পাড়ি জমাচ্ছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট...

অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনা মামলায় কারাগারে প্রেমিক

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর...

স্বাধীনতা দিবসের আগের রাতে ভারতে রাজপথের মিছিলে জয়া আহসান

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে অভিনেত্রী জয়া আহসানের সম্পর্ক অনেকদিনের। কলকাতার বড় সিনেমাগুলোতে...