টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন স্বামী সিদ্ধার্থ

Share

চলচ্চিত্রের পর্দায় তারকাদের রোমান্স আর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ভক্তদের উন্মাদনা যেমন নতুন নয়, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে তৈরি হওয়া বিতর্কও এখন নিত্যদিনের ঘটনা। সম্প্রতি বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ এর ট্রেলার এবং আইটেম গান মুক্তির পর থেকেই সুপারস্টার যশ ও অভিনেত্রী কিয়ারার অনস্ক্রিন রসায়ন এবং বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ কিয়ারাকে লক্ষ্য করে ট্রোলিং শুরু করলেও, এসব ভিত্তিহীন বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে স্ত্রীর পাশে সুদৃঢ় ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সমালোচকদের মুখে ছাই দিয়ে সিদ্ধার্থের এই প্রতিক্রিয়া এখন বলিপাড়ার অন্যতম আলোচনার বিষয়।

গত শনিবার বেঙ্গালুরুতে এক জাঁকজমকপূর্ণ ইভেন্টের মাধ্যমে মুক্তি পেয়েছে পরিচালক গীতু মোহনদাস পরিচালিত ডার্ক ও ইনটেন্স ঘরানার ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’-এর ট্রেলার। রুপোলি পর্দায় এই প্রথমবার জুটি বেঁধেছেন যশ ও কিয়ারা। ছবির গান ও ট্রেলার প্রকাশের পর কিয়ারার পারফরম্যান্স নিয়ে বিতর্ক তৈরি হলেও, পরদিনই অর্থাৎ রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টক্সিক’ এর ট্রেলার শেয়ার করে কিয়ারা ও গোটা টিমকে উষ্ণ শুভেচ্ছা জানান সিদ্ধার্থ। ট্রোলের দিকে বিন্দুমাত্র কান না দিয়ে স্ত্রীর কঠোর পরিশ্রম ও ডেডিকেশনের প্রশংসা করে তিনি লেখেন, “তোমার চেষ্টা, হাড়ভাঙা পরিশ্রম আর আবেগ, সব কিছুই বড় পর্দায় ফুটে উঠবে। এটা তোমার কেরিয়ারের অন্যতম সেরা কাজ হতে চলেছে, কি!” একইসঙ্গে পরিচালক গীতু মোহনদাস এবং যশকেও সাধুবাদ জানিয়ে আগামী ২৬ অগস্ট ছবিটির মুক্তির অপেক্ষায় থাকার কথা জানান তিনি।

শুধু স্বামী সিদ্ধার্থ নন, ট্রোলের মুখে কিয়ারার পাশে শক্ত হাতে দাঁড়িয়েছেন খোদ ‘রকি ভাই’ যশও। বেঙ্গালুরুর ট্রেলার লঞ্চের মঞ্চে যশ কিয়ারার ভূয়সী প্রশংসা করে সমালোচকদের কড়া জবাব দেন। তিনি বলেন, একজন অভিনেতাকে দুর্ভাগ্যবশত কাজের খাতিরে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, তাই এসব পাত্তা না দিয়ে নিজের বিশ্বাসে অটল থাকতে হবে। যশ আরও জানান, এই মাল্টিস্টারার ছবিতে সবাই নিজেদের ইগো দূরে সরিয়ে রেখে একযোগে কাজ করেছেন।

ছবিতে ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করা কিয়ারা নিজেও এই প্রজেক্ট নিয়ে দারুণ উচ্ছ্বসিত। ট্রেলার লঞ্চের মঞ্চে তিনি জানান, এই ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। কিয়ারার স্পষ্ট কথা, “আমার ক্যারিয়ারের  দুটি ভাগে ভাগ করা যায়। এই ছবির আগে একজন কিয়ারা ছিল, আর ‘টক্সিক’ এর পর সম্পূর্ণ অন্য এক কিয়ারাকে দেখতে পাবেন দর্শক।” সবমিলিয়ে, নানা বিতর্ক ও সমালোচনাকে পেছনে ফেলে কিয়ারার এই নতুন রূপ এবং সহকর্মী ও স্বামীর অটুট সমর্থন ছবিটিকে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

Related Articles

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল...

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল

বাংলাদেশ পুলিশে কর্মরত উপমহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করে...

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে আবারও দাবি করেছেন মার্কিন...

বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে কাজ করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে অর্থ ও...