ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজায়ির নাম ঘোষণা

Share

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজায়ির নাম ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার এক্স এ এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র মেহেদি তাবাতাবায়েই বলেছেন, “সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিবের পদ থেকে মোহাম্মদ বাকের জোলগদরের পদত্যাগ ও তাকে নতুন দায়িত্বে নিয়োগের প্রেক্ষিতে এই পরিষদের প্রধান হিসেবে মোহসেন জেরায়ির নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।”

আল আরাবিয়া জানিয়েছে, রেজায়ি (৭১) ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসিকে নেতৃত্ব দিয়েছেন। তার এই মেয়াদকালের মধ্যে ইরান-ইরাক যুদ্ধের প্রায় পুরো সময়টাই অন্তর্ভুক্ত ছিল। আইআরজিসির পর রেজায়ি ইরানের বেশ কিছু উচ্চ রাজনৈতিক পদে আসীন ছিলেন। এরপর থেকে তিনি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন।

রেজায়ি জুনে ঘোষণা করেছিলেন যে হরমুজ প্রণালি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’। এই প্রণালিটি এখন ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে।

তার পূর্বসূরী জোলগদরও এক সময় আইআরজিসির কমান্ডার ছিলেন। তিনি মার্চে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি এবার খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করবেন বলে রোববার সর্বোচ্চ নেতার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

Related Articles

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ধর্মীয় সম্প্রদায়ের অবদান আছে বললেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় সম্প্রদায়ের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায়...

সৌদিতে ১৬ বাংলাদেশি নিহত: শোকস্তব্ধ নওগাঁর গন্ডগোহালী

নওগাঁর আত্রাই উপজেলার মোহন সাত বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন পরিবারের সচ্ছলতার...

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়াল

দেশে ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ৭২৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে...

প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১...