মালয়েশিয়ায় কারখানার বয়লারে আগুন লেগে বাংলাদেশি শ্রমিক নিহত

Share

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাপার এলাকায় একটি ইস্পাত প্রক্রিয়াজাতকরণ কারখানার বয়লারে আগুন লেগে দগ্ধ হয়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে কাম্পুং তোক মুদা এলাকার কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশনসের সহকারী পরিচালক আশরুল রিয়েজাল আসবার জানান, সকাল ৮টা ১৮ মিনিটে জরুরি ফোনকল পাওয়ার পর কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে একটি দমকল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, প্রায় ২০ ফুট আয়তনের একটি বয়লারে আগুন লাগে। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে দগ্ধ হয়ে কারখানাটিতে কর্মরত ৩০ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের শরীরের প্রায় সব অংশ পুড়ে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

দমকল বিভাগের তথ্যমতে, ঘটনাস্থলটি কাপার ফায়ার স্টেশন থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে জালান জানাকুয়াসা, কাম্পুং তোক মুদা এলাকায় অবস্থিত। উদ্ধার অভিযানে একটি ফায়ার ইঞ্জিন ও সাতজন দমকলকর্মী অংশ নেন।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...