‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

Share

চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া কেবল অভিনয়ের জন্যই নয়, বরং নিজের স্পষ্টবাদী মনোভাব ও সামাজিক-রাজনৈতিক সচেতনতার জন্যও বরাবর আলোচনায় থাকেন। নানা ইস্যুতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে খোলাখুলি মতপ্রকাশ করে থাকেন তিনি।

‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময়ও ফারিয়া সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছিলেন। আর ১ আগস্ট, ফের নিজের ক্ষোভ ঝাড়লেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ফেসবুক পোস্টে তিনি যেমন হতাশা প্রকাশ করেছেন, তেমনই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়েও।

ফারিয়া তার পোস্টে লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’

সবশেষে ফারিয়া লিখেছেন ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ তার অবস্থান নিয়ে বিতর্ক করেছেন।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...