উবারের বিরুদ্ধে আদালতমুখী লন্ডনের ট্যাক্সি চালকরা

Share

অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করে উবারের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে লন্ডনের হাজারো ট্যাক্সি চালকদের জোট৷

বিবিসি’র প্রতিবেদন বলছে, পরিকল্পিত এই মামলা সফল হলে লাখ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা গুণতে হবে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটিকে৷

লন্ডনের ঐতিহ্যবাহী কালো ট্যাক্সি চালকের পক্ষ থেকে চলতি বছর উবার বিরোধী প্রচারণার অংশ এই মামলা৷ ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে উবার ব্যক্তিগত নিয়োগ নীতিমালা অনুসরণ করেনি বলে দাবি ট্যাক্সি চালক জোটের৷

এদিকে উবার দাবি করেছে, তারা বৈধ উপায়েই লন্ডনে সেবা দিচ্ছে এবং এই অভিযোগগুলো অযৌক্তিক৷

মামলাটি উপস্থাপন করবে আইনি প্রতিষ্ঠান মিশকন ডি রেয়া৷ ছয় বছর ধরে উবার লন্ডনে বেআইনিভাবে সেবা দিয়েছে বলে অভিযোগ জানাবে প্রতিষ্ঠানটি৷

লন্ডনের ট্যাক্সি নীতিমালা অনুযায়ী, মিনিক্যাবের জন্য গ্রাহককে একটি কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে হবে, তবে রাস্তাতেই কালো ক্যাব ভাড়া করা যাবে৷

মামলার দাবি, ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে উবার সরাসরি চালকদের মাধ্যমে গাড়ি ভাড়া নেওয়ার সুযোগ দিয়েছে, যা নীতিমালা পরিপন্থী৷

মামলা উপস্থাপনায় ট্যাক্সি চালকদের সঙ্গে কাজ করছে মামলা বিশেষজ্ঞ আরজিএল ম্যানেজমেন্টও৷ ইতোমধ্যেই চার হাজারের বেশি চালক এতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি৷

আরও পাঁচ হাজার দুইশ’ নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে, প্রতিদিন অনুসন্ধান আসছে হাজারো৷ প্রায় ৩০ হাজার বৈধ চালককে মামলায় যোগ দেওয়ানোর উদ্দেশ্যে প্রচারণার লক্ষ্যে তহবিলও দেবে আইনি প্রতিষ্ঠানটি৷

ওই ছয় বছরের জন্য একজন পূর্ণকালীন চালক ২৫ হাজার পাউন্ড পর্যন্ত ক্ষতির দাবি জানাতে পারবেন৷ ২০২২ সালের প্রথম প্রান্তিকেই হাই কোর্টে মামলার লক্ষ্য রয়েছে এই জোটের৷

Related Articles

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সে কমনওয়েলথের চার স্বীকৃতি পেল ইলেক্ট্রোমার্ট

সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে কনকা, গ্রী এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও...

এআইনির্ভর সাইবার হামলার ঝুঁকি, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ

কৃত্রিম  বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক

ডিজিটাল এই যুগে অনেকেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই কাজ করছেন। সময়ের সঙ্গে...

ইউটিউবে মনিটাইজেশন নীতিমালায় বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত

কটেন্ট নির্মাতাদের মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।...