‘কল্যাণমুখী রাজনীতি ছড়িয়ে দিতে চাই’, বললেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Share

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতির ধারা সারাদেশে ছড়িয়ে দিতে চাই।

স্বাধীনতা উত্তর সময়ে নাটোর থেকে মন্ত্রি পরিষদের প্রথম সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বাবা ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জন্যে কাজ করে, দেশের মানুষের জন্যে কাজ করে। দেশ ও মানুষের জন্যে কল্যাণকর-এমন ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার জন্যে কাজ করে যেতে চাই।

ফারাজানা শারমীন আরও বলেন, ফজলুর রহমান পটল ক্ষণজন্মা রাজনীতিবিদ। জনবান্ধব এই রাজনীতিবিদ নিজের এলাকা ছাড়িয়ে সারাদেশের জন্যে কাজ করেছেন। তার দেখানো পথে, তার নীতি ও আদর্শ ধারণ করে আমিও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পুর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...