হাতিয়ায় বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৬ দোকান-ঘর

Share

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়ে খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারের আগুন ও বিস্ফোরণে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

সোমবার রাত ৯টার দিকে সাগরিকা বাজারের রাকিবের বিরিয়ানি হাউজ থেকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, রাতে সাগরিকা বাজারের ওই বিরিয়ানি দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় ভয়ে হোটেলে থাকা সবাই দ্রুত বেরিয়ে যায়। এক পর্যায়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। কিছুক্ষণের মধ্যে হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি হোটেল, একটি বইয়ের দোকান, একটি কাপড় দোকান, একটি জুতা দোকান, একটি কসমেটিক দোকান ও একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

জসিম উদ্দিন চৌধুরী আরও বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়।”

এতে অন্তত ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...