হতাশ না হয়ে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

Share

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ষড়যন্ত্র চারদিক থেকে হচ্ছে। তাই কিছু না পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

তিনি বলেন, কেউ হতাশ হবেন না। নিজের পথ এবং আদর্শকে হৃদয়ের ভিতরে একটি চিরন্তন অনির্বাণ বাতি হিসেবে ধরে রাখেন। দেখবেন ঘুরে ফিরে আপনার কাছেই আপনার মূল্যায়ন আসবেই। এটাই পৃথিবীর নিয়ম। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম।

রিজভী বলেন, আন্তর্জাতিক আর দেশীয় আশ্রয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন। সে ৪৫ বছর কিভাবে এতদিন টিকে থাকল সেটাই প্রশ্ন।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...