শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পরীক্ষা আবার নেওয়া হবে

Share

অতিবৃষ্টি ও বন্যায় সৃষ্ট পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের দাবি তোলা এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে দেওয়া বক্তব্যের পর সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। সে ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ আহত হয়ে থাকে আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী যখন সংসদে এই বক্তব্য দিচ্ছিলেন ঠিক ওই সায়েন্সল্যাব মোড় থেকে সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা।

এসময় মন্ত্রী সংসদে বলেন, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে আসছে। গতকাল (সোমবার) পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে। এছাড়া হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল। অনেকে ভিজেছে, অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা যদিও সবসময় মনিটরিংয়ে ছিলাম। শিক্ষার্থীদের দাবি এসেছে পরীক্ষা পেছানোর জন্য। এরই মধ্যেই চট্টগ্রামের পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।

পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যেই গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও। রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেয়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করেন। সেই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিও কথোপকথনে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’

 

Related Articles

৬ দফা দাবিতে সচিবালয়ে একদল, ৩ দফা দাবিতে আরেকদল শিক্ষার্থী শাহবাগে

ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের বৈঠকের মধ্যেই তিন দফা দাবিতে শাহবাগ...

ইরাক থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, আইএসবিরোধী অভিযান শেষ করার...

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন...

ফ্রান্সের বিদায়, ফাইনালে স্পেন: কাফুর রেকর্ড ছোঁয়া হলো না এমবাপের

সেমিফাইনালে স্পেনকে হারাতে পারলে তৃতিয়বারের মতো ফ্রান্সের জার্সিতে ফাইনালে পা রাখতেন কিলিয়ান...