আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন: ইউএনডিপি

Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‍উন্নয়ন সহযোগীদের জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে এ কথা বলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা নির্বাচন ভবনে আয়োজিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

স্টেফান লিলার বলেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সমর্থন করছি। আশা করি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং সেটিই আমাদের আকাঙ্ক্ষা।’

পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে সেটি ‘অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেন স্টেফান। বলেন, ‘এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

এ সময় নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্টেফান। তিনি বলেন, গত ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সহযোগিতা চেয়েছিল কমিশন। এর প্রেক্ষিতে জাতিসংঘ কমিশনকে কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে সেটা জানানোর জন্য জানুয়ারিতে একটি দল দুই সপ্তাহ ধরে নির্বাচন কমিশন পরিদর্শন করেছে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...