প্রথমবারের মতো শীর্ষে নিউজিল্যান্ড

Share

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। বেসিন রিজার্ভেও এর ব্যতিক্রম কিছু হলো না। অধিনায়ক এবং সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে এ যাত্রায় ক্যারিবিয়ানদের ইনিংস ও ১২ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। এর মাধ্যমে প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে চলে এলো দলটি।

টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ১৭৪ রান করেন হেনরি নিকোলাস। শেষ দিকে ঝড়ো ফিফটি হাঁকান নিল ওয়াগনার। এছাড়াও ৪৩ ও ৪২ রানের দুটি ইনিংস খেলেন উইল ইয়ং এবং ড্যারেল মিচেক। সেই সাথে ৪৬০ রানের সংগ্রহ পায় কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেনন গ্যাব্রিয়েল এবং আলজারি জোসেফ নেন সমান তিনটি করে উইকেট।

জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৩১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅনেও ভালো করতে পারেনি তারা। তৃতীয় দিনেই অলআউট হওয়ার শঙ্কা জাগে তাদের সামনে। তবে আলোক স্বল্পতার সাথে জেসন হোল্ডার এবং জশুয়া ডি সিলভার দৃঢতার কারণে ম্যাচ চতুর্থ দিনে গড়ায়। এরপরও ৩১৭ রানের বেশি করতে পারেনি ক্যারিবিয়ানরা। ট্রেন্ট বোল্ট এবং ওয়াগনার নেন তিনটি করে উইকেট। ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন যথাক্রমে নিকোলাস ও কাইল জেমিসন।

Related Articles

আগামী বছরের জুনে নারী বিশ্বকাপ, মারাকানায় হবে ফাইনাল

আগামী বছরের জুনে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ।...

অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় সুখবর পেলেন হাসান-তামিমরা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমটা টেস্টটা স্বপ্নের মতো গেছে বাংলাদেশের। ব্যাটিং, বোলিং দুই...

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস এমন খবর ছড়িয়ে পড়েছে...

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব...