ভারতের বিপক্ষে স্রেফ উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

Share

ভারত সফরে জয়ে শুরু করা দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় পাত্তাই পেল না।

ভারতীয় তারকা পেসার ঝুলন গোস্বামী ও বাঁ-হাতি স্পিনার রাজেশ্বরী গায়কওয়াডের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৪১ ওভারে ১৫৭ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন লারা গুডাল। ৩৬ রান করেন অধিনায়ক সুন লুইস।

ভারতীয় পেসার ঝুলন ১০ ওভারে ৪২ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ৩ উইকেট নেন গায়কওয়াড। ২ উইকেট নেন মানসি জোশি।

মঙ্গলবার ভারতের লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে ১৫৮ রানের সহজ টার্গেঠ তাড়া করতে নেমে ২২ রানে ওপেনার জেমিমাহ রদ্রিগেসের উইকেট হারায় ভারত।

এরপর পুনম রাউতকে সঙ্গে নিয়ে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২৮.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মৃতি মান্দানা। দলের হয়ে ৬৪ বলে ১০ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৮০ রান করেন স্মৃতি। ৮৯ বলে আট চারের সাহায্যে অপরাজিত ৬২ রান করেন পুনম রাউত।

৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে ভারত।

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...