রাবাদার কাছে ‘আইপিএলের চেয়ে দেশ বড়’

Share

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা আইপিএলের চেয়ে নিজের দেশকেই এগিয়ে রেখেছেন। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নয়, জাতীয় দলের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন তিনি।

আগামী ২-১৬ এপ্রিলের মধ্যে তিন ওয়ানডে এবং চার টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানকে আতিথেয়তা দিতে পারে প্রোটিয়ারা। জাতীয় দল ও আইপিএলের সময়সূচি একই সময়ে পড়লে মুশকিল হবে রাবাদার। তবে এই ‘দ্বন্দ্ব’ থেকে বেরিয়ে আসার সহজ পথটাও জানিয়ে দিয়েছেন তিনি। দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন বলে জানিয়ে দিয়েছেন প্রোটিয়া পেসার।

রাবাদা বলেন, ‘দেশকে প্রথমে এগিয়ে রাখব। যদি একই সময়ে সফরের সময়সূচি থাকে তবে আমি হয়তো আইপিএলের এক সপ্তাহ মিস করতে পারি। জাতীয় দলের হয়ে খেলাকেই আমি সবার আগে প্রাধান্য দেবো। যদিও আমি দিল্লির হয়ে খেলতে ভালোবাসি। এটাই একমাত্র দল যাদের হয়ে আমি খেলেছি এবং ভারতে ঐটাই আমার ঘর।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম অস্ত্র রাবাদা। গত মৌসুমে ১৮.২৬ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩০ উইকেন নেন তিনি।

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...