খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার

Share

আবারও মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটের বাইশ গজ। ভারতের পুণেতে স্থানীয় একটি ম্যাচ চলাকালে খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন এক ক্রিকেটার। সেই ক্রিকেটারের নাম বাবু নালওয়াড়ে। এ ঘটনার পরই সবার মনে ফিরে এল সেই অসি ক্রিকেটার ফিল হিউজের স্মৃতি।

করোনার মধ্যেও বছরের বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন স্থানে ছোট ছোট অনেক টুর্নামেন্ট আয়োজন করা হয়। যারা পেশাদার নন, তারাও এতে অংশ নিতে পারেন।

তেমনই একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল মহারাষ্ট্রের পুণের জুন্নার তেহসিলের যাদবওয়াড়ি গ্রামে। যেখানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বুধবার খেলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন ৪৭ বছর বয়সি বাবু। সে সময় তিনি নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে ছিলেন। আচমকাই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন বাবু নালওয়াড়ে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে ভারতের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নারায়ণগাঁও পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, ‘বাবু নালওয়াড়েকে তড়িঘড়ি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তে জানা গেছে, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

এরইমধ্যে এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ওই ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...