দুই বছর পর ফিফটি করেই আউট তামিম

Share

জিততে হলে রীতিমত রেকর্ডই গড়তে হবে। কিন্তু সেই রেকর্ড গড়ার জন্য যাদের সবচেয়ে বেশি দায়িত্ব নেয়া প্রয়োজন, সেই দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার খুব একটা প্রত্যাশা পূরণ করতে পারলেন না।

উদ্বোধনী জুটিতে ৫৯ রান তোলার পর তাদের নিয়ে আশাবাদী হয়ে ওঠে সবাই। কিন্তু ১৩ রান করে সৌম্য সরকার নিজের উইকেট দিয়ে আসেন।

এরপর তামিম ইকবাল আশার প্রদীপ হয়েছিলেন। শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরিও করেন তামিম ইকবাল। টেস্টে দুই বছরে পর ফিফটির দেখা ফেলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ১২৬, ৭৪ ও ৭৪-এর পর আবার আজ হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি। মাঝে ৭ ইনিংসে করেছেন ১৩৫ রান, সর্বোচ্চ ৪৪। দেশের মাটিতে সর্বশেষ ফিফটি করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে।

হাফ সেঞ্চুরি করেন টি-টোয়েন্টি স্টাইলে। মাত্র ৪৬ বলে। ৯টি বাউন্ডারির মার ছিল তাতে। ফিফটির পর আর টিকতে পারলেন না তামিম ইকবাল। আউট হয়ে গেলেন কার্লোস ব্র্যাথওয়েটের বলে শেন মোজলের হাতে ক্যাচ দিয়ে। ৭০ রানে পড়লো দ্বিতীয় উইকেট।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে ৭৫। ৯ রান নিয়ে নাজমুল হোসেন শান্ত এবং ১ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক।

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...