ব্রাজিলে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

Share

ব্রাজিলে করোনা পরিস্থিতি আবারো ভয়াবহ হচ্ছে। প্রথমবারের মতো দেশটিতে একদিনেই দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে বেড়েছে সংক্রমণের হার। সবশেষ বুধবার ব্রাজিলে ২ হাজার ২৮৬ জন করোনায় মারা গেছেন। যা একদিনে দেশটিতে মৃত্যুর দিক দিয়ে রেকর্ড।

ওয়াল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় প্রাণহানির দিক দিয়ে ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ৯১৭ জনের।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেভাবে দেশটিতে করোনা সংক্রমণ হচ্ছে, তাতে মনে হচ্ছে অবস্থা আরও খারাপের দিকে যাবে। এ অবস্থার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে দুষছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

এদিকে রিও ডি জেনেইরো ভিত্তিক ইনস্টিটিউট ফিয়োক্রুজ বলেছে, ব্রাজিলে ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই। স্বাস্থ্য ব্যবস্থা চাপের মুখে।

সূত্র: বিবিসি

Related Articles

মজুদ কমায় দ্রুত অস্ত্রের উৎপাদন বাড়ানোর তাগিদ পেন্টাগনের

ইরানের সঙ্গে সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্রসহ নানা সামরিক সরঞ্জামের মজুদ কমে যাওয়ায় অস্ত্র...

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

এক সময় গোটা বিশ্ব সব মানুষের ছিল। মানুষ ঘুরে বেড়াতো এক অঞ্চল...

মার্কিন ভিসায় বড় পরিবর্তনের আভাস

মার্কিন ভিসাব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। চাকরি হারানো বিদেশি কর্মীদের নতুন...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...